ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-৯-২০২৬ বিকাল ৬:৫

মাগুরার শ্রীপুরে পৃথক দুটি স্থান থেকে অবৈধভাবে মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সার মজুতকারীরা হলেন উপজেলার আমলসার ইউনিয়নের আমলসার গ্রামের নয়ন জোয়ার্দার ও শহীদ জোয়ার্দার। 

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে থেকে মধ্যে রাত পর্যন্ত উপজেলার ২ নং আমলসার ইউনিয়নের আমলসার বাজারের তিনটি দোকান ও স্থানীয় পূর্বপাড়া গ্রামের এক বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা অবৈধ সার জব্দ করা হয়। 

অভিযানকালে উদ্ধারকৃত সার ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় শহিদ জোয়ার্দার (৪৫) ও নবাব জোয়ার্দার (৫০) কে চিহ্নিত করা হয়েছে। তারা উপজেলার আমলসার গ্রামের বদিয়ার জোয়ার্দার ও চয়ন জোয়ার্দারের ছেলে। এ ঘটনায় তারা পালাতক রয়েছেন। 

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, আমলসার বাজারের ৩ টি দোকান ও একটি বাড়িতে অবৈধভাবে সার মজুত রাখা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হোসেন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা কৃষি কর্মকর্তা যৌথভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। 

অভিযান চলাকালে অভিযুক্ত শহিদ জোয়ার্দার ও নবাব জোয়ার্দার পালিয়ে যাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

কৃষকদের অভিযোগ, স্থানীয় শহীদ জোয়ার্দারের কাছে গেলে অনেক সময় তাদের বলা হতো, সার নেই। তবে বেশি দামে সার কিনতে চাইলে মজুত রাখা সার বিক্রি করা হতো। কৃষকদের দাবি, এ ঘটনার সাথে জড়িত পুরো সিন্ডিকেট চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক। 

আমলসার ইউনিয়ন ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারি কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি আমলসার ব্লকে সার অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ সহায়তায় অভিযান চালিয়ে এই সার জব্দ করা হয়। প্রান্তিক কৃষকদের জিম্মি করে কেউ যেন অন্যায্য মুনাফা লুটতে না পারে, সে ব্যাপারে আমাদের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হোসেন বলেন, অবৈধভাবে সার মজুতের খবর পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে একজনের কাছ থেকে ২৩ বস্তা ও আরেকজনের কাছ থেকে ৩০৫ বস্তা সার জব্দ করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ভবিষ্যতেও এমন ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, ’সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে সার মজুত রাখা এবং কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই তাদের গ্রেফতার করে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।’

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার