ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৬-৯-২০২৬ বিকাল ৬:৮

মিরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশন মিরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের আটকের দাবীতে রবিবার ( ৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এক প্রতিবাদ সভা ও মানববন্ধন উপজেলার দুটি প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।  
এসময় বক্তাগন সাংবাদিকের উপর হামলাকারী প্রধান আসামীদের আগামী ৩ দিনের মধ্যে আটক না করলে মিরসরাই উপজেলা চত্রস্থ শহীদ মিনারে অনশন সহ লাগাতার কর্মসূচির ঘোষনা প্রদান করা হয়। দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুব পলাশ এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দৈনিক পূর্বকোণ প্রতিনিধি আবু সাঈদ ভূঞা, নয়াদিগন্ত ও মঞ্চ প্রতিনিধি এম মাঈন উদ্দিন, দৈনিক সমকাল প্রতিনিধি বিপুল দাস, বনিক বার্তা ও বিজয় টিভি প্রতিনিধি রাজু কুমার দে, দৈনিক জনকন্ঠ ও গেøাবাল টিভি প্রতিনিধি রাজিব মজুমদার, চ্যানেল এস ও  মানবকন্ঠ প্রতিনিধি নাছির উদ্দিন,  দৈনিক ইত্তেফাক ও সাঙ্গু প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, আরটিভি প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু, সিপ্লাস প্রতিনিধি বাবলু দে প্রমুখ।  উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হেদায়েত উল্লাহ চৌধুরী, আবু সুফিয়ান,  বৈশাখী টেলিভিশন প্রতিনিধি অজয় কুমার দে, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ইমাম হোনেন, বাংলা টিভি প্রতিনিধি দিদারুল আলম, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি জাবেদ হোসাইন, ভোরের ডাক প্রতিনিধি এমদাদ হোসেন ভূঞা, সানোয়ারুল ইসলাম রনি, রবি করিম, রুপায়ন কর, তাকিবুর রহমান ও তাবিবুল ইসলাম প্রমুখ।  
বক্তাগন প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে হামলাকারীদের অনতিবিলম্বে আটক করা সহ ৩ দিনের মধ্যে দৃষ্টান্তমূলক উদ্যোগ দেখতে চান। না হয় অনশন সহ বৃহত্তর কর্মসূচির কথা ঘোষনা প্রদান করেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার