টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বায়ু ও পরিবেশ দূষণ প্রতিরোধে জেলার বিভিন্ন ইটভাটা মালিকদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অবৈধ ও নিয়মবহির্ভূত ইটভাটা বন্ধ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে ৬ সেপ্টেম্বর রোববার টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম তালুকদার। এসময় কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও স্টাফগণ উপস্থিত ছিলেন। সভায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) -২০১৯ এর প্রাসঙ্গিক বিভিন্ন ধারা, ইটভাটা পরিচালনার ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা, ব্লক ইটের ব্যবহার ও এর ভবিষ্যত সম্ভবনা এবং ইটভাটা সংক্রান্ত সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও দিক নির্দেশনা বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপ-পরিচালক পরিবেশ সুরক্ষা, বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে আইন ও সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের আহবান জানান। পরিশেষে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণে ইটভাটা মালিক'সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
এমএসএম / এমএসএম
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
Link Copied