ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ৬-৯-২০২৬ বিকাল ৬:১১

বাগেরহাটের কচুয়া উপজেলায় মা ও ছেলে  এবং নানীসহ ৩ জন কে হত্যার ঘটনায় জড়িত মুল ঘাতকসহ ৩ জন আসামী কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো কচুয়া উপজেলার চান্দেরখোলা গ্রামের মৃত মজিদ হাওলাদারের ছেলে জাহিদুল ইসলাম, একই এলাকার সুলতান ,েখের ছেলে আসাদুল শেখ ও বারক হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার ওরফে বাবু। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম পর্যায়ক্রমে ৩ জন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে হত্যার কারন এবং কিভাবে হত্যা করেছে তার স্বীকারোক্তি দিয়েছে। চাঞ্চল্যকর এ হত্যাকান্ড এবং আসামী গ্রেফতার বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার রবিবার দুপুরে প্রেস ব্রিফিং করেছেন। প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার বলেন, গত ২ আগষ্ট ২০২৬ রাত থেকে ৪ আগষ্ট ২০২৬ সময়ের মধ্যে কচুয়া উপজেলার  চান্দেরখোলা গ্রামের আহাদ , তার মা মনিরা বেগম ও তার নানী রাশিদা বেগম কে হাতুরী দিয়ে পিটিয়ে  শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় অজ্ঞাত আসামী করে ৫ আগষ্ট কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আর এ মামলার সুত্র ধরে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে এবং ১৩ আগষ্ট সন্দেহ জনকভাবে জাহিদুল কে গ্রেফতার করা হয়। এর পর তথ্য প্রযুক্তির মাধ্যমে  শনাক্ত করে শনিবার(৫ সেপ্টেম্বর) বিকেলে  আসাদুল ও  আরিফুর রহমান বাবু কে তাদের বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ৩ জন কে জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ড বিষয়ে স্বীকারোক্তি দিয়ে বলে, আহাদের পরিবারের একজন নারীর সাথে জাহিদুলের পরকীয়া প্রেম নিয়ে জাহিদুলের স্ত্রীর সাথে বিরোধ হয়। আর এই বিরোধ কেন্দ্র করে জাহিদুল আসাদুল ও বাবু কে নিয়ে প্রথমে আহাদ কে হাতুড়ী দিয়ে মাথায় আঘাত করে এবং মনিরা বেগম ও রশিদা বেগম কে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ সুপার বলেন, হত্যার রহস্য উদঘাটন, ২টি মোবাইল ফোনসহ আলমত উদ্ধার এবং ৩ হত্যাকারীকেই গ্রেফতার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত