ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এ প্লাস সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ৫ সেপ্টেম্বর বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৮০ জন শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা প্রদান করেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ধামইরহাট উপজেলা শাখার সভাপতি আতিক মাহমুদএর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, নওগাঁ জেলা জামায়াতে ইসালামের সহকারি সেক্রেটারি মারুফ আহমেদ, উপজেলা আমির মো. রেজুয়ান হোসেন, সাবেক আমির কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ ছাত্রশিবির উপজেলা শাখার সেক্রেটারি মো. আব্দুল্লাহ প্রমুখ। আগামীতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে আরও বড় পরিসরে এই আয়োজন অব্যাহত থাকবে জানান আয়োজকরা।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ