নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
চুয়াডাঙ্গা সীমান্ত সংলগ্ন ভারতের নদীয়া জেলার হালদারপাড়া সীমান্তে ২৪ ক্যারেটের ৮৯টি স্বর্ণের বিস্কুটসহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১১ কেজি ২৮১ দশমিক ৭৭০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৭ কোটি ৪০ লাখ ভারতীয় রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ কোটি ৬৩ লাখ টাকা)। গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বিএসএফের ৩২ ব্যাটালিয়নের আওতাধীন হালদারপাড়া সীমান্ত চৌকি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির নাম খবির। তিনি চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী কামারপাড়া গ্রামের মোহাম্মদ এসোনের ছেলে। স্থানীয়দের দাবি, খবিরের সাথে একই গ্রামের শাহীন, শান্ত ও আরিফুল নামে আরও তিনজন স্বর্ণের চালান নিয়ে সীমান্ত এলাকায় গিয়েছিলেন। খবির ভারতীয় অংশে প্রবেশের সময় বিএসএফের হাতে ধরা পড়লেও বাকিরা কৌশলে পালিয়ে বাংলাদেশে ফিরে আসে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাকি তিনজনের সম্পৃক্ততার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এদিকে আটক খবিরের স্ত্রী জানান, তাঁর স্বামী পেশায় একজন দিনমজুর এবং এ ধরনের কোনো চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তাঁদের জানা ছিল না। বিজিবি সদস্যরা বাড়িতে গিয়ে আটকের খবর জানানোর আগ পর্যন্ত পরিবারের কেউ বিষয়টি জানতেন না। ঘটনার পর থেকে খবিরের সাথে পরিবারের কোনো যোগাযোগ হয়নি বলেও তিনি দাবি করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ঘটনাটি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বিএসএফের পক্ষ থেকে বিপুল পরিমাণ স্বর্ণসহ এক বাংলাদেশি নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিপুল পরিমাণের এই স্বর্ণের উৎস এবং এর পেছনে থাকা সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রকে চিহ্নিত করতে সীমান্তজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ