কাপ্তাইয়ের প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা: স্বপ্ন পূরণ ও নতুন দিগন্তের সূচনা
পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলার জন্য এক ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত তৈরি করেছেন অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা (মিথিলা)। বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ লাভের মাধ্যমে তিনি কাপ্তাই উপজেলার প্রথম মহিলা আইনজীবী হওয়ার অনন্য গৌরব অর্জন করেছেন। একই সাথে কাপ্তাই উপজেলায় বসবাসরত মারমা সম্প্রদায় থেকেও তিনি প্রথম নারী আইনজীবী হওয়ার কৃতিত্ব দেখালেন।
মেসুই হ্লা মারমা কাপ্তাইয়ের বড়ইছড়ি এলাকার এক সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ইউনানি চিকিৎসক সাজাইন প্রু মারমা এবং মা স্বাস্থ্য সহকারী চিংভোয়াং খই মারমা। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছোট। তাঁর বড় ভাই উচ্ছহ্লা মারমা বর্তমানে লন্ডনে ব্যারিস্টারি বিষয়ে অধ্যয়ন করছেন। এছাড়া মেসুই হ্লা মারমা এর মাসি
নুম্যাইচিং মারমা বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা কমিটি সভাপতির দায়িত্ব পালন করছেন।
মেসুই হ্লা মারমার শিক্ষাজীবনের শুভসূচনা হয় চন্দ্রঘোনা লিচুবাগান 'রাইজিং সান স্কুল' থেকে। সেখানে ৭ম শ্রেণী সম্পন্ন করে পরবর্তীতে তিনি কেপিএম স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৫ সালে এসএসসি এবং চট্টগ্রাম বিজ্ঞান কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে সফলতার সাথে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
আইনচর্চার স্বপ্ন পূরণকল্পে বার কাউন্সিল পরীক্ষায় অংশ নিয়ে তিনি ২০২৬ সালের ১৫ মার্চ প্রকাশিত ফলাফলে চূড়ান্তভাবে উত্তীর্ণ (অ্যাডভোকেটশিপ) হন। পেশাগত জীবনের এই পথচলায় তাঁর অন্যতম বড় আনন্দ ও গর্বের মুহূর্ত ছিল ভাইভা পরীক্ষা। ভাইভা বোর্ডে পরীক্ষকগণ তাঁর মেধার ভূয়সী প্রশংসা করে জানান যে, তিনি লিখিত পরীক্ষায় প্রায় ৯৮% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। যা অত্যন্ত বিরল ও প্রশংসনীয়। বর্তমানে তিনি রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেছেন।
নিজের এই অর্জনে আবেগপ্লুত হয়ে অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা জানান, "বাবা-মার স্বপ্ন ছিল আমাকে আইনজীবী বানানোর। সেই লক্ষ্যেই এই পেশাকে জীবনসাধনা হিসেবে গ্রহণ করেছি।"
ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমাজসেবা নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি অত্যন্ত পরিষ্কার। আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি কাপ্তাইসহ যেকোনো প্রান্তের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষকে সঠিক আইনি পরামর্শ ও সেবা দিতে চান। তিনি দৃঢ়তার সাথে জানান, আইনি সহায়তার প্রয়োজনে সকলের জন্যই তাঁর সহযোগিতার দ্বার সর্বদা উন্মুক্ত থাকবে।
প্রসঙ্গত, কাপ্তাই ও পার্বত্য অঞ্চলের নারী শিক্ষা, ক্ষমতায়ন এবং অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা এক উজ্জ্বল অনুপ্রেরণা। রাঙামাটি জেলা বারের নব্য আইনজীবী হিসেবে তাঁর এই পথচলা সফল ও স্বার্থক হবে সকলের আশা।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ