শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জিপিএ-৫ পেয়েছে অর্থী মন্ডল
শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে অর্থী ঘোষাল। জন্মের ছয় মাস পর হতে টানা তিন বছর ফিজিওথেরাপি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে। এখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না। পরীক্ষায় বসে একটু বেশি লিখলেই হাত-পা কাপাকাপি করে। বিশ্রাম নিয়ে ফের লিখতে হয় তাকে। তারপরও অদম্য মেধাবি অর্থী মন্ডলের এই সাফল্যে শারীরিক প্রতিবন্ধকতা বাঁধা হয়ে দাড়াতে পারেনি। তার সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রতিবেশিরা অবাক হয়েছেন। ভবিষ্যতে চিকিৎসক হতে চাই সে।
অর্থী মন্ডল যশোরের মনিরামপুর পৌর এলাকার মহাদেবপুর গ্রামের অরুণ ঘোষাল ও ইন্দ্রা মল্লিক দম্পতির মেয়ে। সে এবার উপজেলার হোগলাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
পেশায় শিক্ষক বাবা অরুণ ঘোষাল জানান, মেয়ের জন্মের ছয় মাস পর থেকে বুঝতে পারেন তাদের মেয়ে মেরুদন্ড সোজা করে বসতে কিংবা দাঁড়াতে পারছে না। চিকিৎসকের শরনাপন্ন হলে জানতে পারেন তাদের মেয়ে মেরুদন্ডজনিত জটিল রোগসহ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নিয়েছে। প্রথমে মেয়ের ভবিষ্যত নিয়ে চিন্তায় অনেক নির্ঘুম রাত কাটিয়েছেন অর্থী ঘোষালের বাবা-মা। পরবর্তিতে প্রাইমারি স্কুলে ভর্তির পর মেয়ের পড়া-লেখার প্রতি আগ্রহ ও প্রখর মেধার স্বাক্ষর বুঝতে পেরে একটু আশান্বিত হন।
তিনি আরও জানান, ছয় মাস বয়সী অর্থী মন্ডলকে দেশ সেরা শিশু বিশেষজ্ঞ ডাঃ আব্দুল মান্নানের কাছে নিয়ে যান। তিনি পরীক্ষা-নীরিক্ষা করে তিন বছর ফিজিওথেরাপি দেওয়ার পরামর্শ দিলে অর্থী মন্ডলকে একটি ফিজিওথেরাপি হাসপাতালে ভর্তি করে টানা তিন বছর চিকিৎসা করান। এতে একটু হাটা-চলা করতে পারে।
বিদ্যালয়ের শিক্ষক হামিদা খাতুন জানান, অদম্য মেধাবি অর্থী ঘোষালের শারীরিক প্রতিবন্ধকতাকে দমাতে পারেনি। সে আরও ভাল করবে বলে তিনি আশাবাদি।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস