ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বাইসাইকেল চালিয়ে পবিত্র হজ্ব পালনের  উদ্দেশ্যে যাত্রা নরসিংদী জেলার সন্তান সজিব তালুকদার


রমজান আলী জুয়েল, বেলাব photo রমজান আলী জুয়েল, বেলাব
প্রকাশিত: ৭-৯-২০২৬ দুপুর ১১:৪৭

বাইসাইকেল চালিয়ে ছয়টি দেশ পাড়ি দিয়ে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে ব্যতিক্রমী এক যাত্রায় বেরিয়েছেন নরসিংদী জেলার বেলাবো উপজেলা সররাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের   তালুকদার বাড়ির সালাউদ্দিন তালুকদারের সন্তান সজিব তালুকদার ইফরান(২৬) ।

তার এই সাহসী উদ্যোগে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে আগ্রহ ও উৎসাউৎসা দীর্ঘ পথ  বাইসাইকেল চালিয়ে ছয় দেশ পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছে পবিত্র হজ পালনের লক্ষ্যেই তার এই যাত্রা। সজিব তালুকদারের এমন উদ্যোগ শুধু একটি ভ্রমণ নয়, বরং তার দৃঢ় সংকল্প, সাহস ও ধর্মীয় অনুভূতির অনন্য প্রকাশ। সাইকেলে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হজ পালনের এই উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।
সজিব তালুকদার ২৬ টি দেশ ভ্রমন করেন এবং বাইসাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া ভ্রমন করেন। বেলাবোরের এই সন্তান নিরাপদে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে পবিত্র হজ সম্পন্ন করতে পারেন—এমনটাই প্রত্যাশা পরিবার, স্বজন ও এলাকাবাসীর।
৬ ই সেপ্টেম্বর দুপুর ১২ঃ৩০ মিনিটে বেলাব উপজেলা পরিষদ থেকে যাত্রা শুরু করেন, এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আজিজ পারতাম জায়েদ, তিনি তার এই যাত্রা দোয়া ও শুভকামনা জানান, আল্লাহ পাক তার এই পবিত্র উদ্দেশ্য কে কবুল করেন পবিত্র হজ্ব পালন করে সুস্থ্য ভাবে দেশে ফিরে আসেন।

Aminur / Aminur

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ