ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৭-৯-২০২৬ দুপুর ১২:৩৭

নেত্রকোণার উত্তর বিশিউড়া গ্রামে এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা আমির ফয়সাল (২০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলামের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাঁকে পরিবর্তন করে অন্য দক্ষ ও নিরপেক্ষ কর্মকর্তার কাছে তদন্তভার হস্তান্তরের জোর দাবি জানানো হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান নিহত ফয়সালের বাবা মোঃ নজরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহতের বাবা অভিযোগ করেন, গত ১ জুন রাতে উত্তর বিশিউড়া গ্রামে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্চস্বরে সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে বিরোধের জেরে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে আমির ফয়সাল ও তাঁর স্বজনদের ওপর অতর্কিত হামলা চালায়। বাঁশের লাঠি ও লোহার রডের গুরুতর আঘাতে আহত ফয়সালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, মামলার এজাহারভুক্ত ১ ও ৫ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হলেও ৫ নম্বর আসামি জামিনে মুক্ত হয়ে বাদীপক্ষকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। বাকি আসামিরা গ্রেপ্তার না হওয়ায় এবং তদন্ত কর্মকর্তা আসামিপক্ষের প্রতি পক্ষপাতমূলক আচরণ করায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। পরিবার অবিলম্বে সব আসামির দ্রুত গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং তদন্ত কর্মকর্তা পরিবর্তনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

Aminur / Aminur

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন