মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ
গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির সভাপতিত্বে এবং নওহাটা এ আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত আলী অনুষ্ঠানটি সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজা বেগম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মন্ডল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, সরকারি সাবের মিয়া জসিমুদ্দীন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল, সুরুপি সালিনা বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুলু মুন্সী, বোয়ালিয়া নেজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাকিবুল হাসান, কমলাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, লোহাচূড়া দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওয়াহিদুজ্জামান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবরক্ষক মো. জাকির হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
প্রতিযোগিতায় মুকসুদপুর উপজেলার ৪১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৮টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। সাতার, দাবা, হ্যান্ডবল ও কাবাডি—এই ৪টি ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে প্রতিভা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ