সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ টু-রজনীগঞ্জ রাস্তার নির্মাণ কাজে টাইলা বাজারে এক ব্যাক্তির রেকর্ডীয় পৈত্রিক সম্পত্তি বসত বাড়ির বারান্দা ভেঙ্গে ঠিকাদারের লোকজন দ্বারা রাস্তা নির্মাণে অভিযোগ পাওয়া গেছে। জানা যায় গত ৩১.০৮.২০২৬ইং তারিখে শান্তিগঞ্জ থানার টাইলা গ্রামের বাসিন্দা অরুন দাস ন্যায় বিচারের আশায় জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী এলজিইডি সুনামগঞ্জ বরাবরে পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাযায় স্বাক্ষরকারী অরুন কুমার দাস, পিতা মৃত অদ্বৈত চন্দ্র দাস, সাং টাইলা, ইউপি পশ্চিম বীরগাঁও, থানা শান্তিগঞ্জ ও জেলা সুনামগঞ্জের বাসিন্দা। শান্তিগঞ্জ-রজনীগঞ্জ রাস্তাটির নির্মাণ কাজ চলমান অবস্থায় টাইলা বাজারের পাশে অরুন দাসের পৈত্রিক ভিটা বর্তমান স্যাটেলমেন্টের জরিপে ২৮৫ দাগের এবং অত্র খতিয়ানের ১৯৪ অংশের ৭ শতক জায়গাতে ঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন।
কিন্তু সম্প্রতি এই রাস্তার কাজের ঠিকাদার লিটন সিংহ এলজিইডির মাধ্যমে কাজটি পান। এবং ঠিকাদার লিটন সিংহের কাজের দেখভালের দায়িত্বে রয়েছেন কনক দত্ত নামের এক ব্যক্তি। তারা অবৈধভাবে অরুন দাসের বাড়ির বারান্দা ভেঙ্গে নিষেধ অমান্য করে কোন কথা না শুনে উল্টো অরুন দাসকে হুমকি দামকী দিয়ে বাড়ির বারান্দা ভেঙ্গে ফেলে জোর পূর্বক রাস্তা তৈরি করছেন। জানা যায় অরুন দাস একজন দিনমুজুর গরীব পরিবারের সন্তান। অন্যের স-মিলে ড্রাইভারি করে জীবন জীবিকা নির্বাহ করে। তাছাড়া এই রাস্তার যে কাজ করানো হচ্ছে সেখানে মেনোয়েলে যে সমস্ত উন্নত মানের ইট, বালু পাথ ও রড সিমেন্ট ব্যবহার করে রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন করার কথা। সেখানে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করার কারণে একদিকে ঢালাইয়ের কাজ চলমান থাকলেও অন্যদিকে নির্মাণ রাস্তায় ফাটল ধরেছে। সরেজমিনে পরিদর্শনে গেলে টাইলা গ্রামের, ঠাকুরভোগ গ্রামের হাজারো জনতা এই রাস্তার কাজে অনিয়ন দূর্নীতির বিষয়ে বক্তব্য দিবেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অরুন দাসের একমাত্র সম্বল হচ্ছে তার পৈত্রিক ভিটা বাড়িটি। সামনে বারান্দা ভেঙ্গে ফেলার বিষয়টি তদন্ত সপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে অরুন দাসের পৈত্রির জায়গা উদ্ধারসহ সঠিক তদন্ত করে সরকারি কাজের অনিয়ম দূর্নীতি বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন জেলা প্রশাসন এমনটাই দাবী জানানা ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এব্যপারে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের কাছে জানতে চাইলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এব্যাপারে এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান আমার কাছে একটি অভিযোগ এসেছে নির্দেশনা দেওয়া আছে সরেজমিনে তদন্ত করে অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ