ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

‎সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ photo সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৭-৯-২০২৬ দুপুর ১২:৫৮

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘটিত সাইফুল্লাহ বারী হত্যা ও চিকিৎসাধীন অবস্থায় সালা উদ্দিনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সাঘাটা উপজেলা বিএনপি। একই সঙ্গে বিএনপির নাম ব্যবহার করে নিরীহ মানুষকে হয়রানি ও বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে দলটি।

‎সোমবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির নেতারা এসব কথা জানান।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২১ জুন বোনারপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে সাইফুল্লাহ বারী নিহত এবং সালা উদ্দিন গুরুতর আহত হন। ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তি-কেন্দ্রিক উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় উপজেলা বিএনপি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

‎লিখিত বক্তব্যে আরো বলা হয়, সাইফুল্লাহ বারী হত্যা মামলায় তার বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

‎পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ৪৮ দিন পর আহত সালা উদ্দিনের মৃত্যু হয়। তার মৃত্যুর পর নতুন করে আরো পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। বিএনপি নেতাদের অভিযোগ, নতুন মামলায় জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাক আহমেদ মিলন এবং জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক ও সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমানকেও জড়ানো হয়েছে।

‎নেতারা দাবি করেন, ব্যক্তি আক্রোশ, অর্থ-বাণিজ্য ও অসৎ উদ্দেশ্যে নির্দোষ ব্যক্তিদের হয়রানি করতে মামলাটি করা হয়েছে। তারা মামলাটিকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে তা প্রত্যাহারের জোর দাবি জানান।

‎একই সঙ্গে বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম এবং নিরীহ মানুষকে হয়রানির কাজে জড়িত থাকার অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

‎সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন উপজেলা বিএনপির নেতারা।

‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী, সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, যুগ্ম সদস্য সচিব মঈন প্রধান লাবু, মোস্তাক আহমেদ মিলন, আনিসুর রহমানসহ উপজেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ

সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিলাইছড়িতে নবাগত ইউএনও' সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কার্বারী সমিতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

‎সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১

দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ, সিআরএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ

মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ

ফটোকপির দোকানে জাল নোট তৈরি করছিলেন তিনি, ৪৭হাজার টাকাসহ ডিবির কাছে ধরা

নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন