ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৭-৯-২০২৬ দুপুর ১:৩৪
“কষ্টের টাকায় গড়ি, শ্রেষ্ঠ বাড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি আমজাদ মার্কেটে প্রতিষ্ঠানটির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে মিজমিজি আমজাদ মার্কেট শাখার ডিরেক্টর ইঞ্জি. রাসেদুল আলম (রাসেল)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের চেয়ারম্যান ইঞ্জি. মো. ফয়সাল আহম্মেদ তারেক।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের ইঞ্জি. শফিকুল ইসলাম। এ ছাড়া প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রকৌশলী, ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জি. মো. ফয়সাল আহম্মেদ তারেক হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, নতুন কার্যালয়ের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকার গ্রাহকদের আরও উন্নত, আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করা হবে। গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি এবং নতুন কার্যালয়ের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
 
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস-এর উদ্যোগকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের কষ্টার্জিত অর্থে নির্মিত স্বপ্নের বাড়ি শুধু একটি স্থাপনা নয়; এটি একটি পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন, আবেগ ও ভবিষ্যৎ নিরাপত্তার প্রতীক। তাই বাড়ি নির্মাণের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা, আধুনিক ডিজাইন, প্রকৌশলগত পরামর্শ এবং নির্মাণের মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
এ লক্ষ্যেই “কষ্টের টাকায় গড়ি, শ্রেষ্ঠ বাড়ি”—এই স্লোগানকে ধারণ করে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্ট গ্রাহকদের জন্য মানসম্মত ডিজাইন, পরিকল্পনা ও নির্মাণসংশ্লিষ্ট পরামর্শসেবা দিয়ে যাচ্ছে।
 
উল্লেখ্য, মিজমিজি আমজাদ মার্কেটে নতুন অফিস ছাড়াও হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের আরও দুটি কার্যালয় রয়েছে। এর মধ্যে একটি চৌধুরী বাড়ি, গোদনাইল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জে এবং অপরটি চাষাঢ়া সমবায় নিউ মার্কেট, নারায়ণগঞ্জে অবস্থিত।
 
নতুন অফিস চালুর ফলে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকার গ্রাহকরা আরও সহজে ও দ্রুত হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
 
উদ্বোধনী পর্ব শেষে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার