গজারিয়া রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে বৃক্ষবিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠান এবং গজারিয়া উপজেলা অডিটরিয়াম ভবনে এসএসসি ও সমমান পরীক্ষা -২০২৬ এ গজারিয়া উপজেলায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষা -২০২৬ এ গজারিয়া উপজেলায় জিপিএ -৫ প্রাপ্ত ৫৬ জন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদ,নগদ অর্থ ও গাছের চারা প্রদান করা হয়।
রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর দিন ব্যাপি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুরমহল আশরাফী। অনুষ্ঠানটি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর চেয়ারম্যান ড. মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম পিপিএম, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া সহ আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরান আহম্মেদ পিপিএম, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন, এম ইসহাক আলী, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না সহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা চাই পলিথিন ও প্লাস্টিক দূষণ মুক্ত বাংলাদেশ। প্রাকৃতিকভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর বিকল্প নাই।আপনারা গাছ লাগান, সেই গাছ পরিচর্যা করুন। একদিন এই গাছটি আপনার একটি সম্পদে হয়ে দাড়াবে। সরকার ইতিমধ্যে ৩ কোটি গাছ রোপন করেছেন এবং আরো গাছ রোপনের পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন, প্লাস্টিক পলিথিন পচনশীল নয়। ফলে এটি দীর্ঘদিন পরিবেশের টিকে থেকে মাটি ও পানি দূষণ ঘটায়। তাই পলিথিন এবং প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর মহাসচিব মুঃ মুক্তার হোসেন ভূঁঞা।
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান