সাভানা পার্কে মাদকবিরোধী অভিযান: ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
গোপালগঞ্জ সদর উপজেলার সাভানা পার্ক এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পৃথক ৪টি মোবাইল কোর্ট মামলা দায়ের করে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ১০ হাজার ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— সুমী আক্তার (৩০), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হরিদাসদি এলাকার বাসিন্দা; সাগর জমাদার (২৮), একই উপজেলার তাতীকান্দী এলাকার বাসিন্দা; পাখি (২৪), গোপালগঞ্জ সদর উপজেলার কাজির বাজার এলাকার বাসিন্দা এবং রিমি বালা (২০), সদর উপজেলার সাতপাড় দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোহাম্মদ তাজ উদ্দিন পৃথক প্রসিকিউশন দাখিল করেন। পরে গোপালগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এ. কে. এম. ফয়জুল বারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া চারজনের কাছ থেকে মোট ১০ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।
Aminur / এমএসএম
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ
নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন
৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি
সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে
ধর্মদহে ফারুকের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী
তেঁতুলিয়ায় বাল্যবিবাহের অভিযোগ,১০ হাজার টাকা জরিমানা করলো ইউএনও