ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৭-৯-২০২৬ দুপুর ৪:১৮

যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাহারুল মল্লিক রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে। স্থানীয়রা সকালে বাগানের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি অভয়নগর থানায় জানান। খবর পেয়ে থানা ও ক্যাম্প পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিন জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। তবে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত বা কী কারণে বাহারুলকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে, অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) এস এম লুৎফর রহমান জানান, ঘটনাস্থল থেকে গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

Aminur / Aminur

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস