ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৭-৯-২০২৬ দুপুর ৪:১৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরার শালিখায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকালে শালিখা উপজেলা বিএনপির একাংশের আয়োজনে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ সভাস্থলে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। 
পরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ  আনিসুর রহমান মিল্টন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ও ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। 
প্রধান অতিথির বক্তব্যে রবিউল ইসলাম নয়ন বলেন, এই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি, এই বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি, এই বিএনপি জনাব তারেক রহমানের পরিশ্রমের বিএনপি, এই বিএনপিকে শালিখার মানুষ ধ্বংস হতে দেবে না। 
রবিউল ইসলাম নয়ন বলেন, কোন বৈষম্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলকে আরো সুসংগঠিত করার আহ্বান জানান। 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক রাইসুল ইসলাম প্রিন্স, বিএনপি নেতা তরিকুল ইসলাম, আল মোর্তজা মোল্লা, মনিরুজ্জামান মনা সর্দার, মাহমুদুন্নবী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব তুহিন মুন্সি, যুবদল নেতা মহাসিন মোল্লা, মহব্বত মুন্সি, ইশতিয়াক আহমেদ অনিক, উপজেলা ছাত্রদল সভাপতি সুজায়েত হোসেন সজিব, সদস্য সচিব তিতাস বিশ্বাস প্রমূখ।

Aminur / Aminur

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু