ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৭-৯-২০২৬ দুপুর ৪:২৩

বগুড়ার নন্দীগ্রামে ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে প্রাণনাশের হুমকি সহ গভীর রাতে বাদীর জানালা কেটে বাড়িতে প্রবেশ ও হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বাদী বিষয়টি থানা পুলিশকে জানালে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে ৭ ধারায় জিডি করার পরামর্শ প্রদান করেছেন নন্দীগ্রাম থানা পুলিশ। শনিবার (৩০শে আগষ্ট) দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার ৩নং ভাটরা ইউনিয়ের অন্তর্গত ফিচকা গ্রামে। 
প্রাপ্ত তথ্যমতে, উপজেলার ফিচকা গ্রামের জৈনিক রুহুল আমিনের কিশোরী মেয়েকে বাড়িতে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করেন একই গ্রামের আব্দুস সামাদের ছেলে এক সন্তানের জনক মো, লিটন। এই ঘটনায় মেয়েটির বাবা রুহুল আমিন বাদী হয়ে অভিযুক্ত লিটনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় প্রায় দীর্ঘ ২ মাস জেল খেটে (২২শে আগষ্ট) জামিনে বেড়িয়ে এসে মামলার বাদী রুহুল আমিনকে প্রাননাশের হুমকি দেন এবং (৩০শে আগষ্ট) গভীর রাতে বাদীর ঘরের জানালা কেটে বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। এসময় টের পেয়ে বাদী রুহুল আমিন ডাক চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। বাদী রুহুল আমিন বলেন, রাতের আঁধারে কাউকে চিনতে পারিনি। তবে দৃঢ় বিশ্বাস ঘটনাটি আসামী পক্ষই ঘটিয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রথমে থানায় জিডি করার কথা বললেও পরবর্তীতে আদালতে ৭ ধারা ডিজি'র পরামর্শ দিয়েছে। থানা পুলিশের পরামর্শ মোতাবেক আদালতের দ্বারস্থ হয়েছি।  
বিষয়টি নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা মহিউদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বাদীকে আদালতে ৭ ধারায় জিডির পরামর্শ প্রদান করা হয়েছে।

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার