নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে।বয়স্ক ব্যক্তিদের সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে পেনশন স্কিমে সাধারণ মানুষকে সম্পৃক্তকরণ এবং এর নানাবিধ আর্থিক সুরক্ষাসংক্রান্ত সুবিধাসমূহ তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে এ পেনশন মেলা ও তথ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষ (অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়) এবং নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাফিজুর রহমান আলেক, জাতীয় পেনশন কর্তৃপক্ষে নির্বাহী চেয়ারম্যান ড. মো: সুরাতুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীসহ অর্থ বিভাগের কর্মকর্তাগণ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রুপালী ব্যাংক, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক ও অফিসারগণ এবং কর্মজীবী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন,সাধারণ মানুষের ভবিষ্যৎ জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই সর্বজনীন পেনশন স্কিম একটি ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসলে বৃদ্ধ বয়সে কাউকে অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। তাই প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ এবং বেসরকারি চাকরিজীবী ও প্রবাসীদের পেনশন সুবিধার আওতায় আনাই আমাদের মূল লক্ষ্য।
সভায় জানানো হয়, সর্বজনীন পেনশন স্কিমের আওতায় মোট ২৮৭ কোটি টাকা জমা আছে।মুনাফাসহ মোট টাকার পরিমাণ হচ্ছে ৩২০ কোটি টাকা।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ