ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ৭-৯-২০২৬ দুপুর ৪:২৬

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের সিআরবিসি এলাকায় রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে এক প্রবীণ ব্যবসায়ীর দোকানঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি, স্থানীয় দুই ভাই—২নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আশরাফুল আলম হাসু ও তার ভাই জামাত নেতা আলী হাসান এই অবৈধ দখল ও ভাঙচুর চালিয়েছেন।
​জানা যায়, সিআরবিসি এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় দীর্ঘ ২২ বছর ধরে ক্ষুদ্র ব্যবসা চালিয়ে আসছিলেন হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কান্দিপাড়া গ্রামের বৃদ্ধ আব্দুল হাকিম ।এটিই ছিল তাঁর পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যম। সম্প্রতি অভিযুক্তরা উক্ত জায়গাটি নিজেদের দাবি করে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দেওয়ার হুমকি দিতে থাকেন।
​এরই ধারাবাহিকতায় অভিযুক্তরা অতর্কিত হামলা চালিয়ে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দোকানটি ভেঙে গুঁড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যে জীবিকার একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন বৃদ্ধ আব্দুল হাকিম ।
​আক্ষেপ প্রকাশ করে ভুক্তভোগী আব্দুল হাকিম বলেন, "সরকারি জায়গা উচ্ছেদের এখতিয়ার কেবল সওজ কর্তৃপক্ষের। অথচ ক্ষমতার দাপটে তারা অবৈধভাবে আমার দোকান ভেঙে আমাকে পথে বসিয়ে দিল। আমি এই অন্যায়ের বিচার ও ক্ষতিপূরণ চাই।"
​এদিকে একজন প্রবীণ ব্যবসায়ীর প্রতি এমন আচরণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচারের জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও সলঙ্গা থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন মহল।
দোকান ভাঙচুরের বিষয়ে জামাত নেতা আলী হাসান এর সাথে কথা হলে তিনি বলেন, আমার বৈধ  কাগজ পত্র থাকায় আমি  দোকান ভাঙচুর করেছি।মাধ্যম কর্মীরা তাকে আরো জিজ্ঞাস করেন, সরকারি সম্পত্তিতে আপনারা ব্যক্তিগত ভাবে  উচ্ছেদের ক্ষমতা রাখেন কিনা, জবাবে তিনি বলেন সরকারি সম্পত্তি একমাত্র সরকারি লোকই উচ্ছেদের ক্ষমতা রাখে। আমার লোকজন উচ্ছেদ করেছে  এটা আমার একটা  ভুল। 
এবিষয়ে জানতে চাইলে রায়গঞ্জ সার্কেল  অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে সলঙ্গা থানা অভিযোগ হয়েছে আমার তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নিবো। 

Aminur / Aminur

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত