ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
একদিকে মেঘনার উত্তাল স্রোত, অন্যদিকে নদীর বুকেই যেন প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে মানুষের স্বপ্ন। বসতভিটা, মাদ্রাসা-মসজিদ কিংবা আবাসন কোনোটিই রেহাই পাচ্ছে না ভাঙনের নির্মম ছোবল থেকে। বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের মানুষের কাছে নদীভাঙন এখন শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং প্রতিদিনের বেঁচে থাকার লড়াই।
সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়নের মিয়া জমির শাহ বাজারের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পাশে দেখা গেছে এমনই এক ভয়াবহ চিত্র। পানির তীব্র স্রোতে ভাঙনের মুখে পড়েছে হাজী আব্দুল কাদের মুন্সী মাদ্রাসা-মসজিদ ও ৩ নম্বর আবাসন এলাকা। যেকোনো সময় ভাঙন আরও তীব্র হলে গুরুত্বপূর্ণ স্থাপনা ও মানুষের বসতভিটা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এই সংকটময় মুহূর্তে চরফ্যাশন মনপুরার এমপি নুরুল ইসলাম নয়ন এর নির্দেশে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছেন কলাতলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জোবায়ের হাসান রাজিব চৌধুরী। চর কলাতলীর ভাঙন ঠেকাতে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ৩৫০টি জিও ব্যাগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।
স্থানীয়দের ভাষ্য, নদীর স্রোত যেভাবে তীরের মাটি টেনে নিচ্ছে, তাতে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। বিশেষ করে মাদ্রাসা-মসজিদ ও আবাসন এলাকার মানুষের মধ্যে ভাঙন নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ।
জোবায়ের হাসান রাজিব চৌধুরী বলেন, “রাজনীতি আমার কাছে শুধু নির্বাচন কিংবা পদ-পদবির বিষয় নয়; মানুষের বিপদের সময় তাদের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। চর কলাতলীর মানুষ নদীভাঙনের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করছেন। আজ যে মাদ্রাসা-মসজিদ ও আবাসন এলাকা ভাঙনের মুখে পড়েছে, কাল হয়তো আরও অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে। তাই সময় নষ্ট না করে ৩৫০টি জিও ব্যাগ দিয়ে তাৎক্ষণিকভাবে ভাঙন প্রতিরোধের উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন, “চরফ্যাশন-মনপুরার সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের নির্দেশনা ও সহযোগিতায় আমি এই উদ্যোগ নিয়েছি। মানুষের জানমাল রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব। তবে জিও ব্যাগ দিয়ে সাময়িকভাবে ভাঙন ঠেকানো সম্ভব হলেও স্থায়ী সমাধানের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
রাজিব চৌধুরীর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের একজন বলেন, “আমরা সবসময় নদীভাঙনের আতঙ্কে থাকি। কখন ঘরবাড়ি বা গুরুত্বপূর্ণ স্থাপনা নদীতে চলে যায়, সেই ভয় নিয়ে বসবাস করতে হয়। এখন জিও ব্যাগ দেওয়ার উদ্যোগ নেওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি। আমরা চাই, শুধু সাময়িক নয়—স্থায়ীভাবে এই ভাঙন বন্ধ করার ব্যবস্থা করা হোক।”
আরেক বাসিন্দা বলেন, “মাদ্রাসা-মসজিদ আমাদের জন্য শুধু একটি ভবন নয়, এটি এলাকার মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনের সঙ্গে জড়িত। এটি ভেঙে গেলে আমাদের বড় ক্ষতি হবে। আবাসনের মানুষও খুব আতঙ্কের মধ্যে আছে। দ্রুত উদ্যোগ নেওয়া না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”
স্থানীয়দের দাবি, নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে টেকসই বাঁধ ও নদীতীর সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। কারণ প্রতিবছর নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে অনেক পরিবারকে নতুন করে জীবন শুরু করতে হয়।
কলাতলীর মানুষের কাছে তাই ৩৫০টি জিও ব্যাগ শুধু কিছু বস্তা বালু নয় এ মুহূর্তে এটি তাদের ঘরবাড়ি, মাদ্রাসা-মসজিদ এবং আগামী দিনের নিরাপত্তা রক্ষার একটি আশার প্রতীক।
আর রাজনৈতিক অঙ্গনে জোবায়ের হাসান রাজিব চৌধুরীর এই উদ্যোগকে দেখছেন অনেকে “নির্বাচনের মাঠে প্রতিশ্রুতির রাজনীতির বাইরে সংকটের সময়ে মানুষের পাশে থাকার একটি বার্তা” হিসেবে। তবে স্থানীয়দের প্রত্যাশা, তাৎক্ষণিক এই উদ্যোগের পাশাপাশি কলাতলীর দীর্ঘদিনের নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানেও কার্যকর ভূমিকা রাখা হবে।
Aminur / Aminur
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ