মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভোলার মনপুরায় মেঘনায় জেলেদের ওপর হামলা করে ডাকাতি করার সময় ৬ জলদস্যুকে দেশীয় অস্ত্রসহ ধরে পুলিশে দেয় জেলেরা। এই সময় জলদস্যুদের দুই ইঞ্জিনচালিত নৌকা থেকে চাপাতি ২টি, দা ৩টি, ছোড়া ১ টি, লোহার পাইপ ২টি, খালি মদের বোতল ১ টি ও ৪ মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার দুপুর সাড়ে ৩ টায় আটককৃত জলদস্যুদের বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করে পুলিশ।
এর আগে রোববার রাত ৮ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল এলকা সংলগ্ন মেঘনায় থেকে সংঘবদ্ধ জেলেরা দেশীয় অস্ত্রসহ জলদস্যুদের ধরে পুলিশে হস্তান্তর করে।
আটককৃত জলদস্যুরা হলেন, জাহিদুল ইসলাম (৩৪), আনিস মুন্সী (৩৪), মোঃ শাহীন (২৭), সায়েম গাজী (২৪), নাঈম হোসেন (২৪) ও রিয়াজ ফকির (৩১)। এদের প্রথম পাঁচজনের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চরহাদী গ্রামের ৯ নং ওয়ার্ডে। অপরজনের বাড়ি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার চরগাছিয়া গ্রামের ৯ নং ওয়ার্ডে।
জেলেরা জানান, রোববার রাত ৮ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল এলাকার পূর্বপাশে মেঘনায় মাছ শিকারের সময় দেশীয় অস্ত্রসহ জলদস্যুরা শফি উল্লাহ মাঝির নৌকায় হামলা করে। এই সময় জলদস্যুরা প্রথমে জেলে নৌকা পাথর ছুঁড়ে মারে। পরে পাশে থাকা মেঘনায় মাছ শিকার করা অপর ১০ জেলে নৌকা একত্রীত হয়ে জলদস্যুদের নৌকা ধাওয়া করে দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যুকে ধরে পুলিশে হস্তান্তর করে। পরে অবস্থা বেগতিক দেখে জলদস্যুরা মেঘনায় বড় বড় রাম দা নদীতে ফেলে দেয় বলে জানান জেলেরা।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, দেশীয় অস্ত্রসহ আটককৃত ৬ জলদস্যুর বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করা হয়েছে।
Aminur / Aminur
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied