সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
টাঙ্গাইলের সখিপুর উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। বিটিএ গঠনতন্ত্রের ১৬ নং ধারার (খ) উপধারা অনুযায়ী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত এই অ্যাডহক কমিটিতে বানিয়ারছিট সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. ফজলুল হক-কে আহ্বায়ক এবং হতেয়া হাজী হাফেজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মজিদ-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
এরপর প্রতি ইউনিয়নে একজন করে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এতে যাদবপুর ইউনিয় হতে বোয়ালী চাষী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ,বহরিয়া ইউনিয়ন হতে কালমেঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জামান,গজারিয়া ইউনিয়ন হতে কেজিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেল্লাল হোসেন, বড়চওনা ইউনিয়ন হতে দাড়ি পাকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, দাড়িয়াপুর ইউনিয়ন হতে উদয়ন উচ্চ বিদ্যালয়েপর প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া,সখিপুর পৌরসভার সূর্য তরুণ আবাসিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জয়নাল আবদিন,হাতিবান্দা ইউনিয়ন হতে তক্তার চালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাহার উদ্দিন।
প্রকাশ থাকে যে, এই কমিটি মেয়াদ সর্বোচ্চ ৬ মাস। এরা নিয়মিত কমিটির মতো দায়িত্ব পালন করবেন এবং ৬ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied