শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
মাগুরার শালিখায় অবৈধভাবে ও নির্দেশ বহির্ভূত সার মজুদের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোমবার (৭সেপ্টেম্বর) বিকালে শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের বরইচারা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ভাবে সার মজুদের দায়ে বিধান বিশ্বাস নামক একজন কীটনাশক বিক্রেতাকে ৪০০০/ টাকা এবং সুকেশ বিশ্বাস নামক এক খুচরা সার বিক্রেতাকে বিনির্দেশ বহিভূর্ত সার মজুদের দায়ে ৪০০০/ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান বলেন, অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন ও বিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাতসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক, স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ