শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
শেরপুরে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ শুরু হয়েছে। সোমবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ, এস এম হুমায়ুন কবির সরকার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর ফরিদা ইয়াসমিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার জনাব এ কে এম জহিরুল ইসলাম, প্রশাসক, জেলা পরিষদ, শেরপুর, এ বি এম মামুনুর রশিদ পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, শেরপুর, দীপঙ্কর রায়, উপপরিচালক, স্থানীয় সরকার, আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাকিল আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীগন, খেলোয়াড়, ম্যানেজমেন্ট টীম এবং শেরপুর জেলার হাজার হাজার ক্রীড়ানুরাগী দর্শক। তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই আয়োজন শেরপুরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে প্রত্যাশা ব্যক্ত করে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
উদ্বোধনী ম্যাচে বিপুলসংখ্যক দর্শক শেরপুর সদর পৌরসভা বনাম নালিতাবাড়ী পৌরসভার মধ্যকার খেলা উপভোগ করেন।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ