অবৈধভাবে সার মজুত রোধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা
আমলসার ইউনিয়নের কোদলা গ্রামে সহকারী কমিশনার (ভূমি), শ্রীপুর, মাগুরা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থলে অবৈধভাবে ২৩ বস্তা সার বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ মর্মে উদ্ঘাটন করা হয়। উপজেলা কৃষি অফিসারের প্রসিকিউশনে তৎক্ষণাৎ মোবাইল কোর্টের আওতায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও ২৩ বস্তা সার জব্দ করে উপ-সহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় প্রদান করা হয়।
এছাড়াও মাগুরা জেলাধীন শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নে অবৈধভাবে মজুদকৃত সার সংরক্ষণ করা হচ্ছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ০৫.০৯.২০২৬ তারিখ উপজেলা কৃষি অফিসার, শ্রীপুর, মাগুরা; সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা; শ্রীপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ ফোর্সসহ উপজেলা নির্বাহী অফিসার, শ্রীপুর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে ০৪ (চার) টি স্থান থেকে অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করা হয়। এক্ষেত্রে আমলসার পূর্বপাড়া, শ্রীপুর, মাগুরা এর একটি পরিত্যক্ত বসত বাড়ির পূর্ব পাশের রুম হতে ৪৬ বস্তা DAP ও ০৪ বস্তা MOP সার; আমলসার সবজি বাজারের ৩ নং গলির একটি দোকান হতে ৬১ বস্তা DAP ও ৫৭ বস্তা MOP সার; আমলসার সবজি বাজারের ৪ নং গলির একটি দোকান হতে ১৩৭ বস্তা DAP সার এবং আমলসার সবজি বাজারের ৪ নং গলির অপর একটি দোকান হতে ২৩ বস্তা DAP সার উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত সার বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুতপূর্বক উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে এসআই (নিঃ) মোল্যা রফিকুল ইসলাম, শ্রীপুর থানা, শ্রীপুর, মাগুরা নিজ হেফাজতে গ্রহণ করেন। বর্ণিত বিষয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫ (১) ধারা মোতাবেক শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদকর্মী এবং উৎসুক জনতা উপস্থিত ছিল।
Aminur / Aminur
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা