পাকা সড়ক যখন মাছের ঘেরের ভেঁড়ি
দেবে যাচ্ছে ঘের সংলগ্ন মনিরামপুর-নওয়াপাড়া সড়ক, উঁপড়ে পড়ছে গাছ
মনিরামপুরে মাছের ঘেরের ভেঁড়ি হিসেবে ব্যবহৃত ব্যস্ততম পাকা (কার্পেটিং-এর) সড়ক। এতে ঘের সংলগ্ন সড়কের এক পাশ দেবে যাওয়াসহ সড়কের বিভিন্ন প্রজাতির গাছ উঁপড়ে পড়ছে মাছের ঘেরে। এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) আওতাধীন মনিরামপুর-নওয়াপাড়া সড়কটি উপজেলার ব্যস্ততম সড়ক হিসেবে পরিচিত। বছরান্তে কোটি কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কার হলেও ভবদহের প্রভাবে জলাবদ্ধতার শিকার হয়ে সড়কটি ক্ষতিগ্রস্থ হয়। তারওপর সড়কটি মাছের ঘেরের ভেঁড়ি হিসেবে ব্যবহারে সেই ক্ষতি ত্বরান্বিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ দায়িত্বশীলদের মাথা ব্যাথা নেই বলে স্থানীয়দের অভিযোগ।
জানাযায়, মনিরামপুর-নওয়াপাড়া সড়কের হাজিরহাট বাজার পার হয়েই বিশাল মাছের ঘের তৈরী করা হয়েছে। ঘেরের তিনদিকে ভেঁড়ি থাকলেও সড়ক সংলগ্ন এই ঘেরের কোন ভেঁড়ি নেই। সড়কটিই ঘেরের ভেঁড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে ঘের সড়কের এক পাশ দেবে যাওয়ার চিত্র দৃশ্যমান। একই সাথে সড়কের পাশ দিয়ে বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে গিয়ে ঘেরে পড়ছে।
ঘের মালিক সমীর কুমার হালদার বলেন, প্রায় সব ঘের মালিকই সড়ক ভেঁড়ি হিসেবে ব্যবহার করছে। তিনি বছরে মাটি দিয়ে উচুঁ করেন বলে দাবী করেছেন।
উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) মাহির দায়ান আমিন বলেন, সম্প্রতি তিনিসহ ইউএনও মহোদয় সরেজিমন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
Aminur / Aminur
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস