ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৮-৯-২০২৬ দুপুর ১১:৩০

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও আওলাদে রাসুল (সা.)-এর শুভাগমন উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে আয়োজিতব্য ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সংবাদ সম্মেলনে কনফারেন্সের উদ্দেশ্য,কর্মসূচি,প্রস্তুতি ও সার্বিক বিষয় সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য তুলে ধরেন চন্দনাইশ উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন,আগামী ৯ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টায় চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি স্কুল ও কলেজ মাঠে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। গাউসিয়া কমিটি বাংলাদেশ,চট্টগ্রাম দক্ষিণ জেলা,চন্দনাইশ উপজেলা ও পৌরসভা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করছে গাউসিয়া কমিটি বাংলাদেশ,পবিত্র মক্কা শরীফ শাখা। কনফারেন্সে ছদারত করবেন আওলাদে রাসুল (সা.) রাহনুমায়ে শরীয়ত ও তরীকত,পীরে বাঙ্গাল হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাদ্দাজিল্লুহুল আলী),সাজ্জাদানশীন,দরবারে আলিয়া ক্বাদেরিয়া সিরিকোট শরীফ পাকিস্তান। অনুষ্ঠানে মেহমানে আ’লা হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল (সা.) হযরতুলহাজ্ব সাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মাদ্দাজিল্লুহুল আলী)। মেহমানে খুসুসি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল (সা.) হযরতুলহাজ্ব সাহেবজাদা আল্লামা সৈয়্যদ আকিব আহমদ শাহ্ (মাদ্দাজিল্লুহুল আলী)।সংবাদ সম্মেলনে আরো জানানো হয়,পুরুষদের বায়াত ও মূল কনফারেন্স গাছবাড়িয়া সরকারি স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এবং বাদে আছর দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় মহিলা বায়াত অনুষ্ঠিত হবে। এছাড়া কনফারেন্সে হুজুর কেবলা মাগরিব ও এশার নামাজের ইমামতি করবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আহবায়ক হাবিবুল্লাহ মাষ্টার,বর্তমান সভাপতি মুহাম্মদ আবুল মনসুর,সাধারণ সম্পাদক এম.মাহাবুবুল আলম,সহ-সাধারণ সম্পাদক প্রফেসর এম এ মান্নান চৌধুরী,অর্থ সম্পাদক নাজিম উদ্দীন,সহ-প্রচার সম্পাদক আলমগীর ইসলাম বঈদী,কনফারেন্স প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোজাম্মেল হক,যুগ্ম-আহবায়ক মাওলানা সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ সমরকন্দী,দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মোরশেদুল আলম, চন্দনাইশ পৌরসভার সভাপতি মুহাম্মদ মেজবাহ উদ্দীন, প্রচার-প্রকাশনা ও মিডিয়া উপ-কমিটির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট জিএম শাহাদত হোসাইন মানিক,সচিব মুহাম্মদ শাহ্ নেওয়াজ চৌধুরী শুভ,চন্দনাইশ উপজেলার সহ-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলু,সোহেল রানা,চন্দনাইশ উপজেলার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মহরম আলী, সহ-প্রচার মোস্তাফিজুর রহমান,দপ্তর সম্পাদক মুহাম্মদ সাইফুল,সাবেক সহ-অর্থ সম্পাদক হাজী মুহাম্মদ ফেরদৌস আলম প্রমুখ।

Aminur / Aminur

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা