বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন
“শব্দে জাগুক সৃজন, সাহিত্যে আলোকিত হোক মন” শ্লোগানকে সামনে রেখে বরিশাল নগরীর আলেকান্দা সরকারি কলেজে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ‘সাহিত্য পাতা’র সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সোলায়মান হাওলাদার, সাহিত্য পাতার সদস্য হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিরুন নাহার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম, অফিসার্স কাউন্সিলের সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ। এসময় কলেজের সহকারী শিক্ষক ও প্রভাষকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও মননশীলতা বিকাশে ‘সাহিত্য পাতা’র গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা হলে তাদের চিন্তাশক্তি ও মেধার বিকাশ আরও সমৃদ্ধ হবে।
'সাহিত্য পাতা’র সম্পাদক সহযোগী অধ্যাপক সোলায়মান হাওলাদার বলেন, কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকদের কাছ থেকে লেখা সংগ্রহ করা হয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. লিয়াকত হোসেন বলেন, গত তিন মাস আগে আমরা যেভাবে বিজ্ঞানচিন্তা প্রকাশ করেছি, একই ধারাবাহিকতায় এবার আষাঢ়ে 'সাহিত্য পাতা' প্রকাশ করা হলো। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। বরিশালের অন্যান্য কলেজের তুলনায় এটি একটি ভিন্নধর্মী উদ্যোগ দাবি করে তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা জীবন, মেধার বিকাশ এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগকে এগিয়ে নিতে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলীর সহযোগিতা কামনা করছি।
Aminur / Aminur
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা