ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ৮-৯-২০২৬ দুপুর ১:৭

কুমিল্লার মনোহরগঞ্জ-লাকসাম সড়কের গোবিন্দপুর এলাকায় দুইটি নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলছে বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নির্মাণকাজ শেষ না হওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কে চলাচলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী, যানবাহন,চালক, পথচারী, স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার বড় -ছোট যানবাহন এবং গোবিন্দপুর স্কুল,কলেজ, মাদরাসার ছাত্র-ছাত্রী কিশোর কিশোরী সহ হাজার হাজার মানুষ চলাচল করেন। ব্রিজ দুইটির নির্মাণকাজ অসম্পূর্ণ থাকায় পাশে তৈরি করা ডাইভারশন ও ঝুঁকিপূর্ণ কাঠের তৈরি নড়বড়ে পোল দিয়ে যানবাহন চলাচল করছে। এতে যানজটের পাশাপাশি বেড়েছে দুর্ঘটনা। অটোরিকশাচালক মো. আলা উদ্দিন বলেন, গোবিন্দপুরের ব্রিজের  কাজ দীর্ঘদিন ধরে শেষ না হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। সংকীর্ণ কাঁচা সড়ক দিয়ে চলাচলের সময় প্রায়ই যানজট তৈরি হয়, প্রায় দুর্ঘটনা ঘটে থাকে । সামান্য বৃষ্টিতে ডাইভারশন কাদায় ভরে যায় গর্তের সৃষ্টি হয় সড়কটি। এতে গাড়ি উল্টে যাওয়ার আশঙ্কা রয়েছে।সিএনজি চালক হানিফ বলেন, মনোহরগঞ্জ উপজেলা থেকে লাকসাম, কুমিল্লা, যাওয়ার একমাত্র সড়ক এটি।ব্রিজের  পাশে ঝুঁকিপূর্ণ ডাইভারশন সড়কে দুর্ভোগে পড়েন পরিবহন চালকরা। কাজের অগ্রগতি সম্পর্কে মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. কামাল হোসেন বলেন, ব্রিজ নির্মাণকাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়মিত তাগাদা দেওয়া হচ্ছে। কারিগরি জটিলতার কারণে কাজের গতি ব্যাহত হয়েছিল। জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। খুব শিগগির বাকি কাজ শেষ করে ব্রিজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে।জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রোজী আক্তার বলেন, জনভোগান্তি সৃষ্টি করে কোনো উন্নয়নকাজ দীর্ঘায়িত করার সুযোগ নেই। মনোহরগঞ্জ-লাকসাম সড়কের গোবিন্দপুর অংশের ব্রিজ দুইটি নির্মাণকাজে বিলম্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে দ্রুত কাজ শেষ করার ব্যবস্থা নেওয়া হবে। সাময়িক চলাচলের জন্য বিকল্প ডাইভারশন যেন ঝুঁকিমুক্ত থাকে, সে বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ