ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

‘সাক্ষরতা মানে শুধু স্বাক্ষর নয়, মানুষকে বুঝতে শেখানো : জেলা প্রশাসক চাঁদপুর’


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ৮-৯-২০২৬ দুপুর ৩:২২

মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, আমরা যেন সাক্ষরতা বলতে শুধু স্বাক্ষর করাকে না বুঝি, এই ধারণাটা আমাদের সবার মাঝে ভালো করে থাকার দরকার। সাক্ষরতার প্রকৃত অর্থ হলো একজন মানুষকে পড়তে, লিখতে ও প্রয়োজনীয় বিষয় বুঝতে সক্ষম করে তোলা।

জেলা প্রশাসক বলেন, শিক্ষা ও সাক্ষরতার মাধ্যমে মানুষের সচেতনতা বাড়ে। মানুষ নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানতে পারে এবং সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তাই নিরক্ষরতা দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল কবীর, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।

সভায় সভাপতিত্ব ও শুভেচ্ছা বক্তব্য দেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ মোছাদ্দেক হোসেন।

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হাবীবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন এবং হিন্দুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাসেম।

বক্তারা বলেন, মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং একটি শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। নিরক্ষরতা দূরীকরণ ও সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

র‌্যালি ও আলোচনা সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা