ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদী জেলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৮-৯-২০২৬ দুপুর ৩:২৪

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার অতিরিক্ত জেলা প্রশাসককে স্বাগত জানান এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার্থীদের পাঠদান ও বিভিন্ন সমস্যার বিষয়ে অবহিত করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ও শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান, তাদের চকলেট উপহার দেন এবং তাদের সঙ্গে বসে ছবি আঁকা দেখেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় মো. মোস্তাফিজুর রহমান বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন এসব শিক্ষার্থী আমাদের সমাজেরই গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতি সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণ করা আমাদের সবার কর্তব্য। তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে পারলে তারা ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের কল্যাণে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার বলেন, বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। পরিদর্শনকালে বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শান্ত বণিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা