ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মনিরামপুরে মাছের ঘেরের ভেড়ি হিসেবে পাকা সড়ক ব্যবহার: ধসে পড়ছে রাস্তা ও গাছপালা


অশোক কুমার বিশ্বাস,  মনিরামপুর photo অশোক কুমার বিশ্বাস, মনিরামপুর
প্রকাশিত: ৮-৯-২০২৬ দুপুর ৩:২৬

যশোরের মনিরামপুরে মাছের ঘেরের ভেড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ব্যস্ততম কার্পেটিং পাকা সড়ক। এতে সড়কের এক পাশ ধসে পড়ার পাশাপাশি রাস্তার পাশের বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে ঘেরের মধ্যে পড়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ মনিরামপুর-নওয়াপাড়া সড়কের হাজিরহাট বাজার সংলগ্ন এলাকায় এমন দৃশ্য দেখা গেলেও দীর্ঘদিন ধরে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতার কারণে প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয়ে সংস্কার করা সড়কটি এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়। এর ওপর হাজিরহাট বাজার পার হয়ে রাস্তার পাশে গড়ে ওঠা বিশাল মাছের ঘেরের তিন দিকে ভেড়ি থাকলেও সড়ক সংলগ্ন অংশে কোনো সীমানা বা ভেড়ি রাখা হয়নি। ফলে পাকা সড়কটিকেই ঘেরের পাড় হিসেবে ব্যবহার করা হচ্ছে। দীর্ঘদিন পানির চাপে সড়কের এক পাশ দেবে গিয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং রাস্তার ধারের গাছপালা শিকড় আলগা হয়ে ঘেরে পড়ে যাচ্ছে।

এ বিষয়ে ঘের মালিক সমীর কুমার হালদার নিজের পক্ষে যুক্তি দেখিয়ে দাবি করেন, এলাকার প্রায় সব ঘের মালিকই সড়ককে ভেড়ি হিসেবে ব্যবহার করেন এবং তিনি সড়কের সুরক্ষায় প্রতিবছর মাটি ফেলে তা উঁচু করে দেন।

তবে সরকারি সড়কের এমন অপব্যবহারের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন জানান, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) তাঁরা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন। ব্যস্ততম সড়কটির ক্ষতি রোধ এবং জনদুর্ভোগ এড়াতে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন