ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ঘিওরে পাটের ভালো দাম পেয়ে কৃষকের চোখেমুখে হাঁসির ঝিঁলিক


ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি photo ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২৬ দুপুর ৩:২৭

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৭টি ইউনিয়নে পাটের দাম ভাল পেয়ে কৃষকদের চোখে মুখে হাঁসি ফুটে উঠেছে। বাজারে নতুন পাট বিক্রির শুরুতেই বাড়তি দাম পেয়ে কৃষকদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। পুরাতন ঐতিহ্য ফিরে এসেছে পাট শিল্পে। পাট শিল্পের সাথে জড়িত হাজার হাজার কৃষকের ভাগ্যের চাঁকা পরিবর্তন হচ্ছে। সেই সঙ্গে পরিবেশ রক্ষায় পাটের পন্য ব্যবহারের প্রতি মানুষের চাহিদা বেড়ে অনেক গুণ। তাদের নতুন করে আগ্রহ দেখা দিয়েছে পাট চাষে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটজাত পন্যের চাহিদা উল্লেখ্যযোগ্যভাবে বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে দেশের উৎপাদিত সার, চিনি, সিমেন্ট ও ফসলের বীজ সহ বিভিন্ন পন্য সামগ্রী বাজারজাত করতে পাটের তৈরি ব্যাগ ব্যবহারের ওপর বাধ্যবাধকতা আরোপ করায় পাটের দাম বেড়ে যাচ্ছে। বিভিন্ন হাট, বাজারে প্রতিমন দেশী পাট ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ টাকা এবং তোষা পাট ৪ হাজার ৩০০ টাকা দরে বিক্রয় হচ্ছে।  ভাল দাম পাওয়ায় এবার পাট কাটা, জাগ দেওয়া,আশ ছাড়ানো,শুকানো এবং গ্রামীন অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে। এ আশায় ফুরফুরে মেজাজে রয়েছে পাট চাষের সাথে জরিত হাজার হাজার কৃষক। 
 ঘিওরে ৮০/৯০ দশকে দেশের প্রথম অর্থকরি ফসল সোনালি আশ খ্যাত পাটের আবাদ হতো চোখে দেখার মতো। ঘিওর এবং তরা হাটে ভোর বেলাতে হাজার- হাজার মন পাট কেনা বেচা হতো। গ্রামীন জনপদে এ অঞ্চলের পাটের মান অত্যন্ত ভাল হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় এর চাহিদা ছিল অনেক। নারায়নগঞ্জ, খুলনা, ফরিদপুর, রাজবাড়িসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেকে পাট ব্যবসায়ীরা ঘিওর হাটে আসে। এখান থেকে তারা হাজার হাজার মন পাট ক্রয় করে দেশ বিদেশে রপ্তানি করে। এক কথায় এ অঞ্চলের জলবায়ু পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী। নদী, নালা, খাল, বিলের পানিতে পাট জাগ দেয়া, পাটের আশ এবং রং ভাল হওয়ায় তুলনামুলক পাটের চাহিদা ভালো। দেশের অন্যান্য স্থানের চেয়ে ঘিওর হাটে  তুলনামুলক প্রতিমনে ২শ’ থেকে ৩শ’ টাকা বেশি থাকে। বিগত বছর গুলোতে পাট আবাদে সার, বীজ,কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বৃদ্ধির ফলে উৎপাদিত খরচ বৃদ্ধি সেই সাথে উৎপাদিত পাটের বাজারে ভাল দর না পাওয়ায় সাধারন কৃষকেরা পাটের আবাদ ভুলতে বসেছিল। বর্তমান সরকার দেশে পাটের ব্যবহার নিশ্চিত ও আবাদের প্রতি গুরুত্ব দেয়ায় পাটের বাজার দর ভালো অবস্থানে পৌছেছে। তাই এলাকায় পাট চাষীরা চলতি বছরে পাটের আবাদে ঝুকে পড়েছে। 
 ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের  কৃষক আলমাস মিয়া বলেন, এবার ২ বিঘা জমিতে পাট চাষ করেছি মৌসুমের শুরুতে বৃষ্টিপাত হওয়ায় জমিতে জো আসার সাথেই বীজ রোপণ করেছিলাম। মাটিতে জো আসায় চারাগুলো ভালো হয়। নিড়ানী,পরিচর্জা করায় পাটের চেহারা ভালো হয়। নিড়ানী,আগাছা দমন, সার,বীজ,কীটনাশক, কীটনাশক,পাট কাটা, ধুয়া সহ প্রতি বিঘা পাটে খরচ হয়েছে প্রায় ৭ থেকে ৮ হাজার টাকা।  প্রতি বিঘাতে ১৩/১৪ মন পাট পাওয়া যাবে।  অপর দিকে পাট কাঠির দাম বেশি হওয়ায় সেটি পুশিয়ে যাচ্ছে। গত বছর পাট চাষ করে ভাল বাজার দর পেয়েছিলাম। তাই এবারও আবাদ করেছি। আশা করছি এবারো বাজার দর ভাল পাব। তবে বাজার দর এভাবে থাকলে পুরোনো সুনাম ঐতিহ্য ঘুরে আসবে পাট চাষিদের। 
ঘিওর বাজারের পাট ব্যবসায়ী রতন সাহা বলেন, বর্তমান বাজারে প্রতিমন দেশী পাট ৪ হাজার থেকে ৪ হাজার ২শ’ টাকা এবং তোষা পাট ৪ হাজার থেকে ৪ হাজার ৩শ’ টাকা বিক্রয় হচ্ছে।  বাজারদর ও বিভিন্ন মিলে পাটের চাহিদা থাকায় চাষীদের পাশাপাশি ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। বাজারদর এভাবে থাকলে পাট চাষে এলাকার কৃষকদের আগ্রহ আরোও বাড়বে। তবে, বর্তমান সরকার সার, চাল, চিনি,সিমেন্ট, ফসলের বীজ সহ বিভিন্ন পন্য বাজারজাত করনের জন্য পাটের তৈরি ব্যাগ ব্যবহারের ওপর বাধ্যবাধকতা আরোপ করায় এবং পাট চাষের উপর গুরত্ব আরোপ করায় বর্তমানে পাটের চাহিদা তুলনামূলোক বেড়ে গেছে। পাট ও পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করে দেশে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অজর্নে সক্ষম হবে। অধিকাংশ ব্যবসায়ীরা বলেন, সরকারি ভাবে পাট ক্রয়কেন্দ্রগুলো চালু হলে এলাকার হাজার-হাজার কৃষকদের অনেক উপকার হবে। সরকারি মূল্যে পাট ক্রয় বিক্রয় করতে পারবে।
 জেলা উপ-পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর (খামারবাড়ী) সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মানিকগঞ্জের ৭টি উপজেলাতে পাটের লক্ষমাত্রা ৪৫৩০ হেক্টর, এবং আবাদ হয়েছে ৪৫৭৬ হেক্টর জমিতে।
ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা তহ্মিনা খাতুন বলেন, পরিবেশ অনুকুলে থাকায় অন্যান্য বছরের তুলনায় চলতি মৌসুমে ঘিওরে পাটের আবাদ ভাল হয়েছে। আমাদের অফিস থেকে কৃষকদের সকল প্রকার পরামর্শসহ বিভিন্ন উপকরন দেওয়া হয়েছে। পাটের মৌসুমে কৃষকদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখা হয়েছে। 

এমএসএম / এমএসএম

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি