রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র ্যালী আলোচনা সভা
‘আজ সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’—এমন প্রত্যয়ের মধ্য দিয়ে রাঙ্গামাটি রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান।
এক সাথে এবারের আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ‘Literacy for People, the Planet and Prosperity ’—বাংলায় ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’। ২০২৬ সালে দিবসটির ৬০তম বার্ষিকী পালিত হচ্ছে।আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক আজগর আলী খান, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, ডা, নাজিম উদ্দীন, জামাতের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, ওসি এল এসডি আশিষ ভৌমিক, প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার আবদুল নোমান সহ, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা, তথ্য আপা লুই মারমা প্রমুখ।
সভায় বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে স্বাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। তথ্যপ্রযুক্তির ব্যবহার, ডিজিটাল দক্ষতা, বিশ্লেষণী চিন্তা, জীবনমুখী শিক্ষা, পরিবেশ সচেতনতা ও কর্মদক্ষতাও আধুনিক সাক্ষরতার গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রান্তিক জনগোষ্ঠী, নারী, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা