মেহেরপুর জেনারেল হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৮) সেপ্টেম্বর সকালে হাসপাতালের পুরোনো ভবনের সামনে থেকে লাশটি উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য রবিউল ইসলাম জানান, সোমবার রাতে ওই ব্যক্তি লিফটে করে হাসপাতালের অষ্টম তলায় ওঠেন এবং সেখানে মলমূত্র ত্যাগ করেন। পরে আনসার সদস্যরা তাকে ট্রলিতে করে নিচে নামিয়ে পুরোনো ভবনের সামনে একটি ট্রলিতে শুইয়ে রাখেন।
মঙ্গলবার সকালে গিয়ে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এম এম জাহিদুল ইসলাম বলেন, অজ্ঞাত ব্যক্তির লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্ত করা না গেলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান