হাটহাজারীতে এক গহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের হাটহাজারীতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাচন আলী চৌধুরী বাড়ি সড়কের হাবিবা ভিলার নিচতলার একটি ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার (১৯) নামে ওই নববধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাদিয়া আক্তার উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল এলাকার কান্তর আলী ফকির বাড়ির মো. শফির মেয়ে। কয়েক মাস আগে গড়দুয়ারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফয়জুল ইসলামের ছেলে প্রবাসী মো. ওয়াহিদুল আলম ওরফে আসিফের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা হাটহাজারী পৌরসভা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর থেকে ওই বাসার দরজা বন্ধ ছিল। দীর্ঘ সময় ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে জানালা দিয়ে ঘরের ভেতরে তাকালে সাদিয়াকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর কয়েকদিন আগেও সাদিয়ার সঙ্গে তাদের কথা হয়েছিল। সে সময় তিনি কিছুটা কষ্টের কথা জানিয়েছিলেন। পরিবারের পক্ষ থেকে তাকে সান্ত্বনা দিয়ে শিগগিরই দেখা করার আশ্বাস দেওয়া হয়েছিল। এর মধ্যেই তার মর্মান্তিক মৃত্যুর খবর পান স্বজনরা।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী