ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মনপুরায় আড়াই কেজি ওজনের রাজা ইলিশের দাম ১৫ হাজার টাকা


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৮-৯-২০২৬ দুপুর ৪:২২
ভোলার মনপুরায় জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের রাজা ইলিশ। পরে নিলামে রাজা ইলিশ মাছটি ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়। স্থানীয়রা বড় সাইজের ইলিশকর রাজা ইলিশ বলে।
 
মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলার মনপুরায় রামনেওয়াজ মৎস্যঘাটে ফরহাদ হাওলাদারের মাছের আড়তে নিয়ে আনে জেলে এমরান মাঝি। পরে নিলামে মাছটি ক্রয় করেন মৎস্য ব্যবসায়ী শাওন হাওলাদার।
 
এমরান মাঝি জানান, মঙ্গলবার দুপুরে ২ টায় মেঘনায় মাছ শিকারের সময় ছোট ইলিশ, পোয়া মাছের সাথে আড়াই কেজি ওজনের রাজা ইলিশ মাছটি ধরা পড়ে। পরে মাছটি ফরহাদ হাওলাদারে মাছের গদিতে নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
 
মৎস্য ব্যবসায়ী শাওন হাওলাদার জানান, নিলামে রাজা ইলিশ মাছটি ১৫ হাজার টাকায় ফরহাদ হাওলাদের গদি থেকে ক্রয় করেছেন। মঙ্গলবার দুপুরে ৩ টায় ঢাকার লঞ্চে মাছটি ঢাকার কাওরান বাজারে পাঠানো হবে। মাছটি ঢাকায় আরও বেশি দামে বিক্রি হবে বলে তিনি আশাবাদী।
 
এই ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা জয়ন্ত কুমার অপু জানান, ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় সাগর থেকে বড় আকারে ইলিশ নদীতে আসছে। এতে জেলেদের জালে বড় ইলিশ ধরা পড়ছে। তবে সামনে আরও বড় সাইজের ইলিশসহ ধরা পড়বে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত