দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেছে। এ ঘটনায় বাসে থাকা প্রায় ২০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারে বার্ষিক শিক্ষা সফরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীরা সেন্টমার্টিন পরিবহনের বাসে করে কক্সবাজার যাচ্ছিলেন।
জানা গেছে, বাসটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী ছিলেন। জিংলাতলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর কক্সবাজারের উদ্দেশে যাত্রা করা শিক্ষার্থীদের বহনকারী বাকি তিনটি বাসও ট্যুর বাতিল করে বরিশালের উদ্দেশে ফিরে গেছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা