মেঘনা উপজেলা হাসপাতাল পরিদর্শন করলেন ড. খন্দকার মারুফ হোসেন
কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। রোগীরা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন তিনি।
এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রোগীদের অবস্থান ও সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন ড. খন্দকার মারুফ হোসেন। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান, মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সদস্য সচিব সালাউদ্দিন সরকার, সাবেক মেঘনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
হাসপাতাল পরিদর্শন শেষে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, সাধারণ মানুষের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা যাতে প্রয়োজনীয় ও মানসম্মত সেবা পান, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দিতে হবে।
তিনি সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের রোগীদের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং হাসপাতালের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা