ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বারহাট্টায় সারের দোকানে অনিয়ম, ছয় ব্যবসায়ীকে জরিমানা


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২৬ দুপুর ৪:৫৫

নেত্রকোনার বারহাট্টায় লাইসেন্স ছাড়া সার বিক্রি, ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ছয় ব্যবসায়ীকে পৃথক ছয়টি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার আসমা ও চিরাম ইউনিয়নে সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে দুই ইউনিয়নের বিভিন্ন সারের দোকান পরিদর্শন ও মনিটরিং করা হয়। এ সময় লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে 'সার ব্যবস্থাপনা আইন-২০০৬' এর ৮(২) ধারায় জরিমানা করা হয়।

এ ছাড়া ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় আরও দুই ব্যবসায়ীকে 'কৃষি বিপণন আইন-২০১৮' এর ১৯(১)(ঞ) ধারায় জরিমানা করা হয়।

অন্যদিকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বা পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে আরও দুই ব্যবসায়ীর বিরুদ্ধে -'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯' এর ৪০ ও ৫১ ধারায় ব্যবস্থা নেওয়া হয়। এভাবে ছয়টি মামলায় ছয় ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষায় সারের দোকানে তদারকি ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা