ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চিতলমারীতে সাক্ষরতা দিবসের আলোচনা: ‘শুধু পড়া-লেখা নয়, দক্ষ নাগরিক গড়াই লক্ষ্য’


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২৬ দুপুর ৪:৫৬

বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, সাক্ষরতার মূল উদ্দেশ্য শুধু মানুষের পড়তে ও লিখতে পারার সক্ষমতা অর্জন নয়; বরং জ্ঞানকে কাজে লাগিয়ে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক তৈরি করা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষা ব্যবস্থার আওতায় আনার পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে হবে। বয়স্ক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্যও শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।
তাদের মতে, সাক্ষরতার হার বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবনমান, সচেতনতা, কর্মদক্ষতা ও আত্মনির্ভরশীলতাও বৃদ্ধি পাবে। এ জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার