ঝিনাইদহ জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভাবনীয় সাফল্যে অনলাইন প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার
ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহ বিভিন্ন পণ্যের অনলাইন ডেলিভারির নামে প্রতারণা পরিচালনা চক্রের ০৩ (তিন) হোতাকে গ্রেফতার করেছে ঝিনাইদহ জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করে সাধারণ ক্রেতাদের প্রলুব্ধ করে বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক কম মূল্য, বিশেষ ছাড় এবং উন্নতমানের পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে, পরবর্তীতে পণ্য সরবরাহের কথা বলে অগ্রিম মূল্য বাবদ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) নম্বরে টাকা গ্রহণ করা হলেও, প্রতিশ্রুত অনুযায়ী পণ্য সরবরাহ না করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হতো। এভাবে প্রতারণার মাধ্যমে চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছে।
“Sneakers Hub BD” নামক একটি অনলাইন প্লাটফর্মে ভুক্তভোগী ইসলামি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত একজন ছাত্র জুতা বিক্রয়ের আর্কষনীয় বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে অর্ডার করেন। বিভিন্ন কৌশলে ভুক্তভোগীর কাছ থেকে একজোড়া জুতাবাবদ ৮৫,৫১৬/- টাকা অনলাইনের মাধ্যমে হাতিয়ে নেয় প্রতারক চক্র। ভুক্তভোগী ঘটনার বিষয়ে ঝিনাইদহ জেলার সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানালে, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল-এর চৌকস টিম তথ্য সংগ্রহ পূর্বক প্রতারক চক্রটি শনাক্তের জন্য কাজ শুরু করে।
এবিষয়ে সাইবার সুরক্ষা আইন-২০২৬ ধারায় মহেশপুর থানাতে একটি মামলা রুজু করা হয়। যার নম্বর নং-৩০, তারিখ-২৫/০৭/২০২৬ খ্রিঃ।
পরবর্তীতে, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রতারক চক্রের সদস্যদের অবস্থান শনাক্ত করে, নড়াইল জেলায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের সদস্য ১) সাকিব হোসেন আশিক (২৩), ২) আরাফাত মোল্লা (২২), ৩) মিনহাজুর রহমানকে গ্রেফতার করে। তাদের সকলের বাড়ি নড়াইল বলে জানা গেছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড ও অন্যান্য ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে। একইসঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্য এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত অর্থের বিষয়ে বিশদ অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ঝিনাইদহ জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
এদিকে, অনলাইনে একের পর এক প্রতারণা ও জন হয়রানি প্রতিরোধে ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান-এঁর পক্ষ থেকে দেয়া হয়েছে বিশেষ সতর্ক বার্তা। বিশেষ বার্তায় বলা হয়েছে,
"অনলাইনে কোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে অতিরিক্ত ছাড়, অস্বাভাবিক কম মূল্য কিংবা আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে যাচাই বাছাই ছাড়া, অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি সরাসরি বিশ্বাস স্থাপন না করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। পণ্য ও বিক্রেতার পরিচয় যথাযথভাবে যাচাই না করে, কোনো ধরনের অগ্রিম অর্থ প্রদান থেকে বিরত থাকুন। অনলাইন প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।"
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ