ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বিশ্বকাপ ও ‍এশিয়ান কাপ বাছাই

রাতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৬-২০২১ দুপুর ১২:১৮

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ফের ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুবছর পর একই টুর্নামেন্টে আবার তাদের মুখোমুখি হতে যাচ্ছেন জামাল ভূঁইয়ারা। সোমবার (৭ জুন) দোহার জসিম হামাদ স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশের সময় রাত ৮টায়। কাতারে ২০২২ বিশ্বকাপ বাছাই এবং ২০২৩ সালে চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলছে বাংলাদেশ। এই তিনটি খেলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশের মাটিতে। করোনার কারণে কাতারের দোহায় হচ্ছে এখন।

এরই মধ্যে বাংলাদেশ ১-১ গোলে আফগানিস্তানের বিপক্ষে পিছিয়ে থেকে ড্র করে ম্যাচ জয়ের চেয়েও ভালো কিছু করে দেখিয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়ে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে অধিনায়ক জামাল ভুঁইয়ার বাংলাদেশ।

ফিফার র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৪ এবং ভারত ১০৫ নম্বরে। ৭৯ ধাপ এগিয়ে ভারত। তার পরও দুই দেশের ফুটবল ম্যাচ সব সময় হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিণত হয়। মাঠের লড়াইয়ে বোঝা যায় না পার্থক্য।

ভারত এরই মধ্যে গ্রুপের আরেক দল কাতারের কাছে ১-০ গোলে হেরেছে। সে তুলনায় মানসিকভাবে বাংলাদেশ এগিয়ে থাকলেও কঠিন পরীক্ষা দিতে হবে ভারতের বিপক্ষে। এই দুই দল বাছাইয়ের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল। এগিয়েছিল বাংলাদেশ।

পয়েন্ট পেতে আজ বাংলাদেশের বিপক্ষে ভারত মরিয়া হয়ে লড়াই করবে। বিশ্বকাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় নেই। ঢাকায় ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে ওঠে এবং চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

সেসব হিসাব ভুলে আজ নতুন লড়াইয়ে নামবে। বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে এবং ভারতের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ ডাগ আউটে দুই দলের বড় যোদ্ধা। এযেন ক্রোয়েশিয়ান ফুটবলের বিপক্ষে ইংলিশ ফুটবলের লড়াই। এই দুই কোচ পুরো ম্যাচের গেম প্ল্যান তৈরি করবেন। যেটা মাঠে প্রয়োগ করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করবেন জামাল ভুঁইয়া কিংবা ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী।

জামান / জামান

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে