টঙ্গীতে ডাকাতির প্রস্তুতির মামলায় ৩ জন গ্রেফতার
গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতির মামলায় তিনজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রোববার (৮ সেপ্টেম্বর) ভোরে টঙ্গীর ব্যাংকের মাঠ ও নতুন বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতির প্রস্তুতির অভিযোগে গত ৬ সেপ্টেম্বর টঙ্গী পূর্ব থানায় পেনাল কোড, ১৮৬০-এর ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির এফআইআর নং-৪ এবং জিআর নং-৪১০। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনদের গ্রেফতারে রোববার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ব্যাংকের মাঠ ও নতুন বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সুজন মিয়া (২৭), পিতা শহর আলী মো. রফিক (২৯), পিতা শামসুদ্দিন এবং মো. মারফত আলী ওরফে সজীব (৩০), পিতা মৃত আবদুস সাত্তার। পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে সুজন মিয়া ও মারফত আলী ওরফে সজীবের বর্তমান ঠিকানা টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি। অপরদিকে রফিকের বর্তমান ঠিকানা টঙ্গীর মরকুন মধ্যপাড়া। পুলিশ আরও জানায়, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। টঙ্গী পূর্ব থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা