জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
“শিক্ষা, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস–২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জয়পুরহাটের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা আবু তারেক মোঃ রওনক আখতারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি, দক্ষতা অর্জন এবং আত্মনির্ভরশীলতা তৈরির অন্যতম প্রধান ভিত্তি। একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সমাজের প্রতিটি মানুষকে শিক্ষার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে নিরক্ষরতা দূর করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সাক্ষরতার প্রসার, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং একটি জ্ঞানভিত্তিক ও সচেতন সমাজ গঠনে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’