অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, এস এম ওহিদুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, ইউএপিইও দেবব্রত রায়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: ওহিদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মো. আসাদুজ্জামান। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন মধ্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শ্রেষ্ঠা সরকার, আহম্মেদ আলী সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তানভীর রহমান এবং নওয়াপাড়া ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রুবাইয়া সুলতানা।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ