মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
মেহেরপুরে প্রান্তিক নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ব্র্যাক ব্যাংক যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
মঙ্গলবার সকালে জেলা পরিষদের হলরুমে কর্মশালার উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব এ বাকা বিল্লাহ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, “নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রশিক্ষণ ও আর্থিক জ্ঞান অর্জনের মাধ্যমে প্রান্তিক নারীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। নারীরা এগিয়ে গেলে পরিবার ও সমাজ এগিয়ে যাবে, আর এর মধ্য দিয়েই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।”
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন উইট ইনস্টিটিউটের প্রধান নির্বাহী নাজিব রাফে, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রমি নাহিদ, বাড়ি বিক্রয় ডটকমের উদ্যোক্তা আরিফুল ইসলাম ও তানভীর আলম অভি।
কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার প্রায় ৩০ জন নারী উদ্যোক্তা অংশ নেন। ব্যবসা পরিচালনার কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি ও আর্থিক সাক্ষরতার বিভিন্ন বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা