ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৮-৯-২০২৬ বিকাল ৫:৪৬

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দিলে বাংলাদেশের আইনে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।

মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা ও তার দলের অনেক নেতাকর্মী ভারতে পালিয়ে আছেন। তাদের মধ্যে অনেকে দণ্ডপ্রাপ্ত। ভারত সরকারের সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের যোগাযোগ রয়েছে। ভারত সরকার বিষয়টিকে আইনগত বিষয় হিসেবে দেখছে। ফেরত দেওয়া হলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে।
মকা জোটে বাংলাদেশের যোগদানের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের মানুষের স্বার্থ ও দেশের নীতি বিবেচনা করেই ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
মানবপাচার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মাদারীপুরসহ দেশের ১৪টি জেলায় মানবপাচার প্রতিরোধে কাজ চলছে। আন্তর্জাতিক দালালচক্রকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেওয়ার আহ্বান জানান তিনি। লিবিয়া হয়ে ইতালি যাওয়ার প্রবণতা বন্ধে ইতালি ও লিবিয়া সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

সভায় মাদারীপুর-২ আসনের এমপি জাহান্দার আলী মিয়া, মাদারীপুর-৩ আসনের এমপি আনিসুর রহমান খোকন তালুকদার, মাদারীপুর-১ আসনের এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা, সংরক্ষিত আসনের এমপি হেলেন জেরিন খানসহ পুলিশ সুপার ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা